শালের পিয়ালের বনে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
শালের পিয়ালের বনে কাছে এসেছিলো,
সবকিছু যার করে ভালোবেসেছিল।
তারপর কি হতে কি হলো?
জানা গেলো না, বোঝা গেলো না,
আমার স্বপ্ন ভেঙে গেলো!
শালের পিয়ালের বনে কাছে এসেছিলো,
সবকিছু যার করে ভালোবেসেছিল।
কি দোষে জানিনা, কেন যে এমন হলো?
কোন ঝড় হাওয়াতে সব হলো এলোমেলো।
এই মনটারে ভেঙে কী সুখ পেল?
তবে কি ইচ্ছে করে সে মিথ্যে আশার কথা দিয়েছিল?
আমার স্বপ্ন ভেঙে গেলো!
শালের পিয়ালের বনে কাছে এসেছিলো,
সবকিছু যার করে ভালোবেসেছিল।
আমার গল্প বলার আর সেই জোনাকি জ্বালারা,
কেন এতো ব্যাথা সয়ে বসে থাকি একা হয়ে?
এ আশার প্রদীপ নিভে গেলো,
তবে কি ইচ্ছে করে সে মিথ্যে আশার কথা দিয়েছিল?
আমার স্বপ্ন ভেঙে গেলো!
শালের পিয়ালের বনে কাছে এসেছিলো,
সবকিছু যার করে ভালোবেসেছিল।
তারপর কি হতে কি হলো?
জানা গেলো না, বোঝা গেলো না,
আমার স্বপ্ন ভেঙে গেলো!
শালের পিয়ালের বনে কাছে এসেছিলো,
সবকিছু যার করে ভালোবেসেছিল।
কিছু নেই
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কুমার বিশ্বজিৎ
সুরঃ লাকী আকন্দ
কিছু নেই, কিছু নেই,
এ বুক চিঁড়ে দেখে যাও।
কিছু নেই...
দেখবে অবাক চোখে তুমি,
দেখবে অবাক চোখে তুমি,
ও... দেখবে অবাক চোখে তুমি,
দেখবে অবাক চোখে তুমি।
হৃদয়ের বন্ধ স্বপনের সেই ঘর,
কিভাবে পুড়িয়েছো তুমি?
দেখে যাও...
কিছু নেই,
এ বুক চিঁড়ে দেখে যাও।
কিছু নেই...
এমনকি ক্ষতি আমি করেছি ভুলে,
প্রতিশোধ নিতে তুমি ছাড়োনি আমার।
এমনকি ক্ষতি আমি করেছি ভুলে,
প্রতিশোধ নিতে তুমি ছাড়োনি আমার।
আঁখি জলে ভরে যাবে অনুশোচনা,
যে ক্ষতি করে গেলে তুমি।
দেখে যাও...
যেদীপ জেলে আমি দিয়েছি আলো,
সেদীপের আগুনেতে পোড়ালে আমার।
যেদীপ জেলে আমি দিয়েছি আলো,
সেদীপের আগুনেতে পোড়ালে আমার।
দুঃখ যদি রক্ত নদী,
সেখানে ডুবে আছি আমি।
দেখে যাও...
কিছু নেই,
এ বুক চিঁড়ে দেখে যাও।
কিছু নেই...
দেখবে অবাক চোখে তুমি,
দেখবে অবাক চোখে তুমি,
ও... দেখবে অবাক চোখে তুমি,
দেখবে অবাক চোখে তুমি।
হৃদয়ের বন্ধ স্বপনের সেই ঘর,
কিভাবে পুড়িয়েছো তুমি?
দেখে যাও...
কিছু নেই,
এ বুক চিঁড়ে দেখে যাও।
কিছু নেই...
তুমি এলে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আসিফ ইকবাল
সুরঃ নকিব খান
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
একটি ফড়িং মেতে ওঠে,
প্রান্তর জোড়া ঘাসে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
একটি ফড়িং মেতে ওঠে,
প্রান্তর জোড়া ঘাসে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
তুমি এলে কোলাহল জাগে,
একি জীবনের ঘাটে।
রাত যেন ফিরে পায় আলো,
দূর তারাদের হাটে।
তুমি এলে কোলাহল জাগে,
একি জীবনের ঘাটে।
রাত যেন ফিরে পায় আলো,
দূর তারাদের হাটে।
তখনি মন যায় ভেসে,
স্বপ্নের কোন দেশে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
তুমি এলে ইচ্ছেগুলো,
পাখা মেলে অনুভব জুড়ে।
মন যেন ফিরে পায় সুখ,
রোদেলা কোন আদরে।
তুমি এলে ইচ্ছেগুলো,
পাখা মেলে অনুভব জুড়ে।
মন যেন ফিরে পায় সুখ,
রোদেলা কোন আদরে।
তখনি মন যায় ভেসে,
স্বপ্নের কোন দেশে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
একটি ফড়িং মেতে ওঠে,
প্রান্তর জোড়া ঘাসে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
তুমি এলে রঙধনু হাসে,
হৃদয়ের মেঘলা আকাশে।
আমি বুঝতে পারি
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ সালাউদ্দীন সজল
সুরঃ কুমার বিশ্বজিৎ
আমি বুঝতে পারি,
সারাক্ষণই বুকের গভীনে
তুমি সুখে-দুঃখে করছ মিছিল,
আমার অতি সাধারণ এই জীবনে।
কত সহজে করেছ তুমি জয়,
এই পাথর কঠিন হৃদয়
আজ বুঝতে পারি...
কত সুক্ষ্ম মায়ায় মেখেছ আমায়,
শূন্য সবই পূর্ণ তোমারি ছোঁয়ায়।
কত সুক্ষ্ম মায়ায় মেখেছ আমায়,
শূন্য সবই পূর্ণ তোমারি ছোঁয়ায়।
তোমারই মনে মন রেখে আজ শুধু মনে হয়,
বড় যত্ন করে এসেছ তুমি জীবনে আমার।
আজ বুঝতে পারি...
একা কি এই মনটা ছিল জাযাবর,
সাজালেরই হৃদয়ের স্বপ্নেরই ঘর।
একা কি এই মনটা ছিল জাযাবর,
সাজালেরই হৃদয়ের স্বপ্নেরই ঘর।
তোমারই চোখে চোখ রেখে বলতে ইচ্ছে হয়,
বড় সুনিপুণ হাতে গড়েছ আমাকে আবার।
আজ বুঝতে পারি,
সারাক্ষণই বুকের গভীনে
তুমি সুখে-দুঃখে করছ মিছিল,
আমার অতি সাধারণ এই জীবনে।
কত সহজে করেছ তুমি জয়,
এই পাথর কঠিন হৃদয়
আজ বুঝতে পারি...
শালের পিয়ালের বনে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
পাথর ভাঙা একটু কঠিন, একটু লাগে কষ্ট
হৃদয় ভাঙ্গা এতই সহজ, একটি ভুলই যথেষ্ট।
পাথর ভাঙা একটু কঠিন, একটু লাগে কষ্ট
হৃদয় ভাঙ্গা এতই সহজ, একটি ভুলই যথেষ্ট।
আকাশ ভেঙে বৃষ্টি ঝরে,
আকাশ ভেঙে বৃষ্টি ঝরে,
লাগে সময় লাগে শর্ত
দুচোখ বেয়ে অশ্রু ঝরে,
একটি কথায় এক মুহূর্ত
হতে পারে সুখের মোহন, এক দিনেই বিনষ্ট
হৃদয় ভাঙ্গা এতই সহজ, একটি ভুলই যথেষ্ট।
কাঁধের বুকে গ্রহণ এলে,
কাঁধের বুকে গ্রহণ এলে,
থাকে সে তো বড় অল্প
প্রেমের মাঝে গ্রহণ এসে,
ব্যথার সীমাহীন গল্প
তিলে তিলে পুড়ে পুড়ে, জীবন হয় যে অতিষ্ট
হৃদয় ভাঙ্গা এতই সহজ, একটি ভুলই যথেষ্ট।
পাথর ভাঙা একটু কঠিন, একটু লাগে কষ্ট
হৃদয় ভাঙ্গা এতই সহজ, একটি ভুলই যথেষ্ট।
শালের পিয়ালের বনে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
আজ তুমি স্বপ্নের গল্পটা মিলিয়ে দিলে
থেমে যাওয়া জীবনের গতিটাকে ফিরিয়ে দিলে
আজ তুমি...
আজ তুমি স্বপ্নের গল্পটা মিলিয়ে দিলে
থেমে যাওয়া জীবনের গতিটাকে ফিরিয়ে দিলে
আজ তুমি...
আগামীর সব কল্পনা, আশার তুলিতে আঁকা যত আল্পনা
আগামীর সব কল্পনা, আশার তুলিতে আঁকা যত আল্পনা
প্রেমেরই অঞ্জলি দিয়ে, এ মনের আঙিনাকে তুমি সাজালে
আজ তুমি...
যখনি দৃষ্টিতে এলে, হাজার সূর্য মনে পুটল জ্বলে
যখনি দৃষ্টিতে এলে, হাজার সূর্য মনে পুটল জ্বলে
মরুময় যা ছিল সবই, সুখেরই প্লাবনেতে তুমি ভাসালে
আজ তুমি স্বপ্নের গল্পটা মিলিয়ে দিলে
থেমে যাওয়া জীবনের গতিটাকে ফিরিয়ে দিলে
আজ তুমি...
কাল ঘুমাতে পারিনি
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
কাল ঘুমাতে পারিনি আমি কেঁদে ছিঁড়ে দে
হারাঁবার বেদনাতে নয়
শুধু তোমাদের দুজনকে দেখে একসাথে
কাল ঘুমাতে পারিনি আমি কেঁদে ছিঁড়ে দে
হারাঁবার বেদনাতে নয়
শুধু তোমাদের দুজনকে দেখে একসাথে
কাল ঘুমাতে পারিনি আমি ঘুমাতে পারিনি
রেখুনি তেমন কিছু সৃতিতে আমার
মন বদলানো ছিল স্বভাব তোমার
রেখুনি তেমন কিছু সৃতিতে আমার
মন বদলানো ছিল স্বভাব তোমার
তবু পারিনি মেনে নিতে
রেখেছো হাত তুমি আর কারো হাতে
কাল ঘুমাতে পারিনি আমি ঘুমাতে পারিনি
মরেছে আমার প্রেম আঘাতে তোমার
তোমাকে পাবার স্বাদ নেই যে আমার
মরেছে আমার প্রেম আঘাতে তোমার
তোমাকে পাবার স্বাদ নেই যে আমার
তবু পারি না তোমায় দেখে
আমার এই চোখ দুটো ফিরিয়ে নিতে
কাল ঘুমাতে পারিনি আমি কেঁদে ছিঁড়ে দে
হারাঁবার বেদনাতে নয়
শুধু তোমাদের দুজনকে দেখে একসাথে
কাল ঘুমাতে পারিনি আমি ঘুমাতে পারিনি
কী ছিল তোমার
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কবীর বকুল
সুরঃ আলী আকবর রুপু
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
হৃদয় আড়াল থেকে ভালোবাসা ডেকে
তোমারই কথা শুধু বললো
মন তাই বুঝি বললো
হৃদয় আড়াল থেকে ভালোবাসা ডেকে
তোমারই কথা শুধু বললো
মন তাই বুঝি বললো
আর ফেরারই আশা, তখন ফিরে তো ঘরে অধরে ফুটেছে পিনসুত
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
আমার হাজার কাজে হঠাৎ মাঝে মাঝে
জাগে আনমনে যত স্বপ্ন
সে তোমার জন্য
আমার হাজার কাজে হঠাৎ মাঝে মাঝে
জাগে আনমনে যত স্বপ্ন
সে তোমার জন্য
তাই যখনই তোমার ওই দুচোখে ভাসে মনে হয় দেখি যুগযুগ
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
অগোছালো বিছানা
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আসিফ আকবর
সুরঃ আলী আকবর রুপু
অগোছালো বিছানা অ্যাশট্রেতে উপচে পড়া ছাই
মেলোমেলো বুকশেলফ মলার ছেঁড়া কিছু কবিতার বই
অগোছালো বিছানা অ্যাশট্রেতে উপচে পড়া ছাই
মেলোমেলো বুকশেলফ মলার ছেঁড়া কিছু কবিতার বই
ক্যাসেটে হারানো দিনের গান, একাকী ঘরে আমার
সবই যে বন্ধু, সবই যে আমার প্রাণ
দেয়ালের এক কোণে মাকড়সা বুনেছে জাল
তারই পাশে টিকটিকির শান্তিতে কাটে কাল
দেয়ালের এক কোণে মাকড়সা বুনেছে জাল
তারই পাশে টিকটিকির শান্তিতে কাটে কাল
মশারের পোকর দিয়ে মশা দের আনাগোনা
রাত্রিতে তারা শুধু বুঝে নেয় লেনাদেনা
দেয়ালে টাঙানো হাঁসি মুখে চেয়ে আছে সুচিত্রা সেন
তারই পাশে আমার ছবি যেন নির্বাক প্রেম
দেয়ালে টাঙানো হাঁসি মুখে চেয়ে আছে সুচিত্রা সেন
তারই পাশে আমার ছবি যেন নির্বাক প্রেম
জানি হিসেবে এ সবই বেমানান, তবু একাকী ঘরে আমার
সবই যে বন্ধু, সবই যে আমার প্রাণ
হৃদয়ের ময়না তদন্ত
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
কি কারণে কার আঘাতে সে যে হলো নিহত কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
কি কারণে কার আঘাতে সে যে হলো নিহত কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
খুনি সে তো খুন করে যে মনের সুখে বেড়ায়
আমি তাকে ধরতে গেলে বিবেক আমায় তাড়ায়
খুনি সে তো খুন করে যে মনের সুখে বেড়ায়
আমি তাকে ধরতে গেলে বিবেক আমায় তাড়ায়
সব খুনের বিচার হয়, সব খুনের বিচার হয় তার কেন হলো না
কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
বুকে শুধু প্রাণটা এখন বিরহে কাটা
জানিনা সে দেহ ছেড়ে কখন যে পালায়
বুকে শুধু প্রাণটা এখন বিরহে কাটা
জানিনা সে দেহ ছেড়ে কখন যে পালায়
কার দোষে করুণ, কার দোষে করুণ ঘটনা রচনা কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
কি কারণে কার আঘাতে সে যে হলো নিহত কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
ভোরের ঘাসে শিশির
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কামরুজ্জামান কাজল
সুরঃ কুমার বিশ্বজিৎ
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
বইছ হৃদয়ে তুমি ও...
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
মেঘে ঢাকা আকাশে তুমি রোদেরই মায়া,
ভরতাপে বসে কে তুমি তমালের ছায়া।
মেঘে ঢাকা আকাশে তুমি রোদেরই মায়া,
ভরতাপে বসে কে তুমি তমালের ছায়া।
ঝুলের বনে গোলাপ যেমন,
তেমনি আমার তুমি।
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
তেমনি আমার তুমি।
আশার রাঙা দুচোখে তুমি তুলিরই ছোঁয়া,
সুর হারা হৃদয়ে তুমি সুরেরই খেলা।
আশার রাঙা দুচোখে তুমি তুলিরই ছোঁয়া,
সুর হারা হৃদয়ে তুমি সুরেরই খেলা।
আঁধার রাতে জোনাক যেমন,
তেমনি আমার তুমি।
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
বইছ হৃদয়ে তুমি ও...
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।