Lyrics
হৃদয়ের ময়না তদন্ত
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন অধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
কি কারণে কার আঘাতে সে যে হলো নিহত কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না

খুনি সে তো খুন করে যে মনের সুখে বেড়ায়
আমি তাকে ধরতে গেলে বিবেক আমায় তাড়ায়
খুনি সে তো খুন করে যে মনের সুখে বেড়ায়
আমি তাকে ধরতে গেলে বিবেক আমায় তাড়ায়
সব খুনের বিচার হয়, সব খুনের বিচার হয় তার কেন হলো না
কেউ তাতো জানলো না
কেউ তাতো জানলো না
আমার হৃদয়ের ময়না তদন্ত কেউ কখনো করলো না
বুকে শুধু প্রাণটা এখন বিরহে কাটা
জানিনা সে দেহ ছেড়ে কখন যে পালায়
বুকে শুধু প্রাণটা এখন বিরহে কাটা
জানিনা সে দেহ ছেড়ে কখন যে পালায়
কার দোষে করুণ, কার দোষে করুণ ঘটনা রচনা কেউ তাতো জানলো না