Lyrics
কী ছিল তোমার
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কবীর বকুল
সুরঃ আলী আকবর রুপু
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
হৃদয় আড়াল থেকে ভালোবাসা ডেকে
তোমারই কথা শুধু বললো
মন তাই বুঝি বললো
হৃদয় আড়াল থেকে ভালোবাসা ডেকে
তোমারই কথা শুধু বললো
মন তাই বুঝি বললো
আর ফেরারই আশা, তখন ফিরে তো ঘরে অধরে ফুটেছে পিনসুত
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
আমার হাজার কাজে হঠাৎ মাঝে মাঝে
জাগে আনমনে যত স্বপ্ন
সে তোমার জন্য
আমার হাজার কাজে হঠাৎ মাঝে মাঝে
জাগে আনমনে যত স্বপ্ন
সে তোমার জন্য
তাই যখনই তোমার ওই দুচোখে ভাসে মনে হয় দেখি যুগযুগ
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক
সেই তো প্রথম মন
পেয়েছে মনের দেখা খুঁজে পেলো সুখ
কী ছিল তোমার চোখে ফেরাতে পারিনি চোখ
বহুদিন ভালো লাগার আবেশে ভরেছিল বুক