Lyrics
আমি বুঝতে পারি
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ সালাউদ্দীন সজল
সুরঃ কুমার বিশ্বজিৎ
আমি বুঝতে পারি,
সারাক্ষণই বুকের গভীনে
তুমি সুখে-দুঃখে করছ মিছিল,
আমার অতি সাধারণ এই জীবনে।
কত সহজে করেছ তুমি জয়,
এই পাথর কঠিন হৃদয়
আজ বুঝতে পারি...
কত সুক্ষ্ম মায়ায় মেখেছ আমায়,
শূন্য সবই পূর্ণ তোমারি ছোঁয়ায়।
কত সুক্ষ্ম মায়ায় মেখেছ আমায়,
শূন্য সবই পূর্ণ তোমারি ছোঁয়ায়।
তোমারই মনে মন রেখে আজ শুধু মনে হয়,
বড় যত্ন করে এসেছ তুমি জীবনে আমার।
আজ বুঝতে পারি...
একা কি এই মনটা ছিল জাযাবর,
সাজালেরই হৃদয়ের স্বপ্নেরই ঘর।
একা কি এই মনটা ছিল জাযাবর,
সাজালেরই হৃদয়ের স্বপ্নেরই ঘর।
তোমারই চোখে চোখ রেখে বলতে ইচ্ছে হয়,
বড় সুনিপুণ হাতে গড়েছ আমাকে আবার।
আজ বুঝতে পারি,
সারাক্ষণই বুকের গভীনে
তুমি সুখে-দুঃখে করছ মিছিল,
আমার অতি সাধারণ এই জীবনে।
কত সহজে করেছ তুমি জয়,
এই পাথর কঠিন হৃদয়
আজ বুঝতে পারি...