Lyrics
ভোরের ঘাসে শিশির
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ কামরুজ্জামান কাজল
সুরঃ কুমার বিশ্বজিৎ
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
বইছ হৃদয়ে তুমি ও...
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
মেঘে ঢাকা আকাশে তুমি রোদেরই মায়া,
ভরতাপে বসে কে তুমি তমালের ছায়া।
মেঘে ঢাকা আকাশে তুমি রোদেরই মায়া,
ভরতাপে বসে কে তুমি তমালের ছায়া।
ঝুলের বনে গোলাপ যেমন,
তেমনি আমার তুমি।
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
তেমনি আমার তুমি।
আশার রাঙা দুচোখে তুমি তুলিরই ছোঁয়া,
সুর হারা হৃদয়ে তুমি সুরেরই খেলা।
আশার রাঙা দুচোখে তুমি তুলিরই ছোঁয়া,
সুর হারা হৃদয়ে তুমি সুরেরই খেলা।
আঁধার রাতে জোনাক যেমন,
তেমনি আমার তুমি।
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।
পাহাড় বুকে ঝরনা যেমন,
বইছ হৃদয়ে তুমি ও...
ভোরের ঘাসে শিশির যেমন,
তেমনি আমার তুমি।