Lyrics
তুমি রাত আমি দিন
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন আধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
তুমি রাত আমি দিন
পাশাপাশি প্রতিদিন
তবু কারো মুখ কারো দেখা
হলো না কোনোদিন
তুমি চাঁদ আমি আকাশ
একই শূন্যে মোরা করি বসবাস
তবু রয়েছি কত দূরে
দুজনায়ে চিরদিন
তুমি ফুল আমি বাগান
আমার বুকের মাঝে তোমারই প্রাণ
তবু চলে যাও বুক চিরে
আরও বুকে চিরদিন