Lyrics
তুমি পাগল বলো
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ সালাউদ্দিন সজল
সুরঃ কুমার বিশ্বজিৎ
তুমি পাগল বলো আর নিঠুর বলো
সবই তোমার আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
আমি নাকি ছন্নছাড়া বড় অভিমানী
তোমার অভিযোগে হলাম যে আসামী
কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার
একজনইতো আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি
তোমারি আঘাত পেলে
এ হৃদয় বেঁকে চলে
তোমার অবিচারে
এ জীবন ভাঙে গড়ে
ভালোবাসা আমরা এমন গভীর বলেই
তাইতো এমন আমি
তুমি নিঃস্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামি