Tore Putuler Moto Kore Sajiye
4:22
Lyrics
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আব্দুল্লাহ আল মামুন
সুরঃ নকিব খান
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে, আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি...
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে
তোরে রংধনু সাত রঙে রাঙিয়ে
ফুলদানী সাজিয়ে রাখবো
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো
আমি নেই নেই নেই রে, আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি...
তোর ভাবনার করিডোরে
সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে
চিরদিন বন্দী করেই আমি রাখবো
আর শূন্য জীবনে আমারই
অনিমেষে জড়িয়ে রাখবো
আমি নেই নেই নেই রে, আমি নেই নেই নেই রে
যেন তোরই মাঝে হারিয়ে গেছি...
তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে, আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে...