Lyrics
তোমার সিঁথির
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন আধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো?
হৃদয় বলে হৃদয় জুড়ে' তুমি থাকো।
আকাশ যেমন বুকের মাঝে চাঁদকে রাখে
ঝিনুক যেমন মুক্তোটাকে লুকিয়ে রাখে
রয়েছো তেমনি, রয়েছো তেমনি এ বুকে...
প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো?
হৃদয় বলে হৃদয় জুড়ে' তুমি থাকো।
তুমি আমার জীবন মরণ, সুখের কাব্যে লেখা
সারাটি বেলা মনে হয় যে তোমার সাথে দেখা
তুমি আমার জীবন মরণ, সুখের কাব্যে লেখা
সারাটি বেলা মনে হয় যে তোমার সাথে দেখা
আকাশ যেমন বুকের মাঝে চাঁদকে রাখে
ঝিনুক যেমন মুক্তোটাকে লুকিয়ে রাখে
রয়েছো তেমনি, রয়েছো তেমনি এ বুকে...
প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো?
হৃদয় বলে হৃদয় জুড়ে' তুমি থাকো।