Obiswasher Kono Kotha Noy
Lyrics
অবিশ্বাসের কোনো কথা নয়
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আহমেদ ইউসুফ সাবের
সুরঃ কুমার বিশ্বজিৎ
অবিশ্বাসের কোনো কথা নয়
অবিশ্বাসের কোনো কথা নয়
চোখের আড়াল হলে দ্বিধায় হৃদয় দোলে
জাগে শুধু হারাবার ভয়
অবিশ্বাসের কোনো কথা নয়
অবিশ্বাসের কোনো কথা নয়
কখনো তুমি যদি নিজেকে আড়াল রাখো
মনে হয় স্বপ্ন ভেঙে গেল
কখনো তুমি যদি নিজেকে আড়াল রাখো
মনে হয় স্বপ্ন ভেঙে গেল
অযথা অকারণ
অযথা অকারণ হিংসুকেই মন
জ্বলতে থাকে তবু নিয়ে সংশয়
অবিশ্বাসের কোনো কথা নয়
অবিশ্বাসের কোনো কথা নয়
এই যে কাছে আছো, এই যে পাশাপাশি
এটুকুই ভাবতে ভালোবাসি
এই যে কাছে আছো, এই যে পাশাপাশি
এটুকুই ভাবতে ভালোবাসি
এভাবেই আজীবন
এভাবেই আজীবন থাকব দুজনে
থাকব দুজনে সুখেরই আলোয়
অবিশ্বাসের কোনো কথা নয়
অবিশ্বাসের কোনো কথা নয়
চোখের আড়াল হলে দ্বিধায় হৃদয় দোলে
জাগে শুধু হারাবার ভয়
অবিশ্বাসের কোনো কথা নয়
অবিশ্বাসের কোনো কথা নয়