Lyrics
ও ডাক্তার
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ও ডাক্তার, ও ডাক্তার
ও ডাক্তার, ও ডাক্তার...
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারী
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারী
ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে
আমার বাঁচা-মরা পরে, তার জীবনটা আগে
গো ডাক্তার, ও ডাক্তার...
ও ডাক্তার, ও ডাক্তার...
এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা
এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা
এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা
এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা
দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে
আমার বাঁচা-মরা পরে, তার জীবনটা আগে
গো ডাক্তার, ও ডাক্তার...
ও ডাক্তার, ও ডাক্তার...
এই মেয়েটির জন্য আহার-নিদ্রা সবই গ্যাছে চলে
তবু বেঁচে আছি পৃথিবীতে, মেয়েটি আছে বলে
এই মেয়েটির জন্য আহার-নিদ্রা সবই গ্যাছে চলে
তবু বেঁচে আছি পৃথিবীতে, মেয়েটি আছে বলে
দু’জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে