Lyrics
আমার চোখের দেখা ভুল হলো
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ ড. গোলাম মোস্তফা
সুরঃ কুমার বিশ্বজিৎ
কোনো কোনো রাত খুব বড় মনে হয়, বড় মনে হয়
একা মন একা ঘরে আধারের অভিসারে
একা একা শুধু কথা কয়
কোনো কোনো রাত খুব বড় মনে হয়, বড় মনে হয়
সাগর ঘুমিয়ে পড়ে পাহাড় ঘুমায়
পৃথিবীর কাছে যেন কোনো চাওয়া নেই
সাগর ঘুমিয়ে পড়ে পাহাড় ঘুমায়
পৃথিবীর কাছে যেন কোনো চাওয়া নেই
শুধু এই বুক চিরে শূন্যতা কেঁদে ফেরে
বেদনার ঝড়ে ভাঙ্গে অবুঝ হৃদয়
কোনো কোনো রাত খুব বড় মনে হয়, বড় মনে হয়
স্মৃতির খেলা ঘরে ধূসর বিদায়
স্বপ্নেরা কেঁদে কেঁদে ফিরে চলে যায়
স্মৃতির খেলা ঘরে ধূসর বিদায়
স্বপ্নেরা কেঁদে কেঁদে ফিরে চলে যায়
নিঃশ্বাসে যায় পুড়ে ছিল যা অন্তরে
এভাবেই জীবনে ঘটে পরাজয়
কোনো কোনো রাত খুব বড় মনে হয়, বড় মনে হয়
একা মন একা ঘরে আধারের অভিসারে
একা একা শুধু কথা কয়
কোনো কোনো রাত খুব বড় মনে হয়, বড় মনে হয়