Je Betha DIye Gele Upohar
4:04
Lyrics
যে ব্যথা দিয়ে গেলে উপহার
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন আধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
যে ব্যথা দিয়ে গেলে উপহার
তার কাছে বারবার
ঘুমের ঔষধগুলো
একে একে মেনে যায় হার
যে ব্যথা দিয়ে গেলে উপহার
স্বপ্ন আমার ভেঙ্গে হলো চুরমার
এক কথাতেই তোমার
ও স্বপ্ন আমার ভেঙ্গে হলো চুরমার
এক কথাতেই তোমার
এক যুগ পাশে থেকে
যে চলে যায় তাকে
এক যুগ পাশে থেকে
যে চলে যায় তাকে
কি থাকে বলার?
যে ব্যথা দিয়ে গেলে উপহার
ভাঙলে জীবন
কোনো মানুষের মন
সাজে কি বলো বারেবার
ও ভাঙলে জীবন
কোনো মানুষের মন
সাজে কি বলো বারেবার
যে ক্ষতি করে গেলে
সুনিপুণ কৌশলে
যে ক্ষতি করে গেলে
সুনিপুণ কৌশলে
ক্ষমা নেই তার
যে ব্যথা দিয়ে গেলে উপহার
তার কাছে বারবার
ঘুমের ঔষধগুলো
একে একে মেনে যায় হার
যে ব্যথা দিয়ে গেলে উপহার