Chokher Dekha Bhul Holo
3:56
Lyrics
শূন্য জীবন পূর্ণ করে
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ লিটন আধিকারী রিন্টু
সুরঃ কুমার বিশ্বজিৎ
আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে।
মুখটি তোমার পূর্ণিমা চাঁদ
মনটা অমাবস্যা
আজকে দেখি রোদ্রে থাকে
কালকে দেখি বর্ষা।
তুমি কেমন করো মানুষ রে
আমি হাড়ে হাড়ে বুঝি রে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে।
মিষ্টি কথার অন্তরালে
ধ্বংস করার মন্ত্র
কিভাবে যে মন ভাঙা যায়
করতে ষড়যন্ত্র।
তোমায় না চেনার এই মাশুল রে
আমি দেবো এই জীবন ভরে
বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে।
আমার চোখের দেখা ভুল হলো
তোমার মনটা জানার পরে
তোমার বাইরে থেকে যায়নি বোঝা
বিষ আছে অন্তরে।