Boro Koshto Holo

Boro Koshto Holo

4:23 · View Album

Listen

Lyrics

বড় কষ্ট হলো শিল্পীঃ কুমার বিশ্বজিৎ কথাঃ সালাউদ্দিন সজল সুরঃ আলী আকবর রুপু বড় কষ্ট হলো পোড়াতে তোমাকে লেখা কাগজগুলো কি লাভ বলো ওগুলো রেখে হয়ে যায় যদি আবার এলোমেলো বড় কষ্ট হলো অনেক দিনের, অনেক ক্ষণের ছোট ছোট স্মৃতি নিমেষে ছাই হলো, লাগেনি অনুমতি অনেক দিনের, অনেক ক্ষণের ছোট ছোট স্মৃতি নিমেষে ছাই হলো, লাগেনি অনুমতি কাগজ নয় তো, পুড়লো বুকে সাজানো কথাগুলো বড় কষ্ট হলো তোমায় নিয়ে অনেক সুখের ছোট ছোট নদী নীরবে মুছে গেল, হারালো অনুভূতি তোমায় নিয়ে অনেক সুখের ছোট ছোট নদী নীরবে মুছে গেল, হারালো অনুভূতি নদী নয় তো, শুকালো আমার হৃদয়ের স্বপ্নগুলো বড় কষ্ট হলো পোড়াতে তোমাকে লেখা কাগজগুলো কি লাভ বলো ওগুলো রেখে হয়ে যায় যদি আবার এলোমেলো বড় কষ্ট হলো