Lyrics
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
তোমারই জন্মে শুধু এই বেঁচে থাকা
কথা আমারই কথা... ও...
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
বুকের মাঝে বড় কষ্ট নিয়ে
বয়ে চলে আমারই জীবন
কোন অনুভূতি নেই হৃদয়ে আমার
সে শুধু তোমারই কারণ
নিরঘুম প্রতিরাত যায় কেটে যায়
কি যে এক নিঃসঙ্গতা
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
বড় একা হয়ে গেছি আমি
কেউ নেই আমারই পাশে
আমার সুখের আঁধ হারিয়ে গেছে
বেদনার নীল আকাশে
কিছুতে যায় না ভোলা তোমাকে
এ আমার অপারগতা
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা
তোমারই জন্মে শুধু এই বেঁচে থাকা
কথা আমারই কথা... ও...
কথা, তোমারই জন্য শুধু এই নীরবতা