Lyrics
বুকের মাঝে ভালোবাসা
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ আসিফ ইকবাল
সুরঃ আইয়ুব বাচ্চু
বুকের মাঝে ভালোবাসা যতই থাকুক রাখা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা
বুকের মাঝে ভালোবাসা যতই থাকুক রাখা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা
আমার বুকে চিরদিনের বয়ে যাওয়া নদী
তোমার ছোঁয়ায় যায় বয়ে স্রোত নিরবধি
আমার ভেতর চিরদিনের সপেনেরি খেয়া
তোমার ছোঁয়ায় পায় খুঁজে সুখেরই হাওয়া
তাই তো তুমি এ বুকে রয়েছো আঁকা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা
আমার ভেতর ঘুমিয়ে থাকা চিরদিনের সুর
তোমার ছোঁয়ায় যায় ভরে যায় ছন্দে মধুর
আমার বুকে লুকিয়ে থাকা অভিমান যত
তোমার ছোঁয়ায় যায় মুছে যায় হৃদয়ের ক্ষত
তাই তো তুমি এ বুকে রয়েছো আঁকা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা
বুকের মাঝে ভালোবাসা যতই থাকুক রাখা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা
বুকের মাঝে ভালোবাসা যতই থাকুক রাখা
তুমি ছাড়া ভালোবাসার
সবটুকু যে ফাঁকা