Lyrics
বড় কষ্ট হলো
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ সালাউদ্দিন সজল
সুরঃ আলী আকবর রুপু
বড় কষ্ট হলো
পোড়াতে তোমাকে লেখা কাগজগুলো
কি লাভ বলো ওগুলো রেখে
হয়ে যায় যদি আবার এলোমেলো
বড় কষ্ট হলো
অনেক দিনের, অনেক ক্ষণের ছোট ছোট স্মৃতি
নিমেষে ছাই হলো, লাগেনি অনুমতি
অনেক দিনের, অনেক ক্ষণের ছোট ছোট স্মৃতি
নিমেষে ছাই হলো, লাগেনি অনুমতি
কাগজ নয় তো, পুড়লো বুকে সাজানো কথাগুলো
বড় কষ্ট হলো
তোমায় নিয়ে অনেক সুখের ছোট ছোট নদী
নীরবে মুছে গেল, হারালো অনুভূতি
তোমায় নিয়ে অনেক সুখের ছোট ছোট নদী
নীরবে মুছে গেল, হারালো অনুভূতি
নদী নয় তো, শুকালো আমার হৃদয়ের স্বপ্নগুলো
বড় কষ্ট হলো
পোড়াতে তোমাকে লেখা কাগজগুলো
কি লাভ বলো ওগুলো রেখে
হয়ে যায় যদি আবার এলোমেলো
বড় কষ্ট হলো