Lyrics
তোমার জন্মদিন
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
কথাঃ সালাউদ্দীন সজল ও কুমার বিশ্বজিৎ
সুরঃ পিলু খান
গতকাল ছিলো তোমার জন্মদিন
বহুবার ভেবেছি পাঠাবো একখানা শুভেচ্ছা পত্র
সাথে রজনীগন্ধায় উপহার
তবুও মনটা করছিল বারণ বারবার
এখন তো নেই আমার সে অধিকার
এখন তো নেই আমার সে অধিকার
গতকাল ছিলো তোমার জন্মদিন
গতবার ঠিক এমনি দিনে সব উচ্চাসার আকুলতা
কারণ ছিলাম আমি আজ সব কষ্ট আর ব্যাকুলতার
কারণ হলে তুমি
জীবনের চারিদিকে গড়েছো প্রাচীর দেখি না
প্রত্যয় ফিরে যে বাবার
এখন তো নেই আমার সে অধিকার
গতকাল ছিলো তোমার জন্মদিন
কি করে হলো এই ব্যবধান
সেই প্রশ্ন আজও রয়ে গেল
তোমার কাছে আমার আমি আজ নিঃস্ব
আছে স্মৃতির পাহাড়
হৃদয় জুড়ে আমার
কি করে ভেঙে দিলে স্বপ্নগুলো কাঁধেনি মনটা একটু তোমার
এখন তো নেই আমার সে অধিকার
গতকাল ছিলো তোমার জন্মদিন
বহুবার ভেবেছি পাঠাবো একখানা শুভেচ্ছা পত্র
সাথে রজনীগন্ধায় উপহার
তবুও মনটা করছিল বারণ বারবার
এখন তো নেই আমার সে অধিকার
এখন তো নেই আমার সে অধিকার
গতকাল ছিলো তোমার জন্মদিন